হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র: ধর্ম মন্ত্রণালয়

হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র: ধর্ম মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ নভেম্বর , ২০২৪, আপডেট ১:৪০

হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে একাধিক প্রতারক চক্র মাঠে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক‌বাতা পাঠিয়েছি ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারক চক্র হজের রিফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদেরকে ফোন করে তাদের ডেবিড বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাইছে। এভাবে দুয়েকটা প্রতারণার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন (BEFTN) অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এজন্য কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদের তথ্য চাওয়া হয় না। প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এরূপ কোনো তথ্য চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। 

এছাড়া, এ ধরনের ফোন এলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে এই মন্ত্রণালয়। ইতঃপূর্বে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading