রাজধানীর পল্লবীতে  দুই ছেলেকে গলা কেটে হত্যা, বাবার ‘আত্মহত্যা’র চেষ্টা

রাজধানীর পল্লবীতে  দুই ছেলেকে গলা কেটে হত্যা, বাবার ‘আত্মহত্যা’র চেষ্টা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ নভেম্বর , ২০২৪, আপডেট  ১৭:০

রাজধানীর পল্লবীতে দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের বাবাকেও গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আহত ব্যক্তি নিজে বাচ্চাদের হত্যা করেছেন এবং পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত শিশুদের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর, আরেকজনের বয়স ৩ বছর। তাদের বাবার নাম মো. আহাদ (৪০)। 

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে আমাদের কাছে তথ্য আসে পল্লবীর বাইগারটেকের একটি বাসায় দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি। শিশুদের বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাই।

তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তাদের হত্যা করার পর সে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে আরও তদন্ত করছি। 

এসআই মাজেদুল হক বলেন, আহাদের স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। সকালে তিনি কাজে বেরিয়ে যান। ঘটনার সময় বাসায় ছিলেন না। ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন আহাদ। এ কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading