টানা ৩ দিন দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

টানা ৩ দিন দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ নভেম্বর , ২০২৪, আপডেট ১১:৩৫

টানা তিন দিন ধরে ইন্ডিয়ার দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক অবস্থায় রয়েছে। একই অবস্থা পাকিস্তানের লাহোরের। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানও তিন দিন ধরে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা শহর দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ৬৪৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। এর আগে শুক্রবার ও শনিবারও দিল্লির বায়ুর মান বিপজ্জনক হওয়ায় শহরের সব প্রাইমারি স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৭৯০ অর্থাৎ সেখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ২২৫ অর্থাৎ এখানকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading