গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, আপডেট ২১:৪০

গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত সমর্থিত এক ইউপি চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত ইসলাম বলেন, চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন বলে শুনেছি।

ইউডি/এআর

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বর্তমানে পলাশবাড়ীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতালে খবর নিতে পারিনি, কেউ আহত হয়েছে কি-না জানি না।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading