সবাই তোমাকে খুঁজছে রাফসান: জেফার

সবাই তোমাকে খুঁজছে রাফসান: জেফার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, আপডেট ১:০০

হঠাৎ করেই আলোচনায় শোবিজের দুই অতি পরিচিত মুখ উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার। কারণ, তাদের নিয়ে এতদিন ধরে বহু প্রেম জল্পনা উঠে এসেছে। এবার যেন তাতে সিলমোহর পড়ার অবস্থায়! সম্প্রতি জেফার ও রাফসানকে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর মুহূর্ত নতুন করে আলোচনা তৈরি করে। আর সে থেকেই রটে নানান গুঞ্জন।

এখনও ব্যাংকক থেকে দেশে ফিরেছেন কি না জেফার, তা জানা যায়নি। তবে এই মুহূর্তে কোথাও না কোথাও অবকাশ যাপনে ব্যস্ত রয়েছেন এই গায়িকা। তা হতে পারে কোনো এক সমুদ্র সৈকত। শুক্রবার সকালে জেফারের একটি পোস্ট এমনই ধারণা দেয়।

সেই পোস্টে জেফার গাড়িতে বসে নিজের একটি সেলফি তোলেন। ক্যাপশনে লেখেন, ‘ব্রোনজড এন্ড ব্লিসড আউট বাই বিচ’। গায়িকা বোঝাতে চেয়েছেন হয়ত, সমুদ্র বিলাসের জন্য বেরিয়েছেন তিনি।

কিন্তু নেটিজেনদের তো আর চুপ রাখা যায় না। প্রেম গুঞ্জনের মাঝে জেফারের সেই পোস্টে মৌমাছির বহরের মতো মন্তব্য ছুটে আসতে থাকে নেটিজেনদের। যেখানে প্রায় সবার একটাই প্রশ্ন ছিল, ‘সাথেরটা কই?’

বুঝতে বাকি নেই, মজার ছলে হলেও রাফসান সাদাবের কথাই বুঝিয়েছেন তারা। নাম তুলেও জিজ্ঞাসা করেছেন অনেকে। লিখেছেন, ‘রাফসান কোথায়?’

মশকরা জেফারও কম জানেন না। সঙ্গে সঙ্গেই বন্ধু রাফসানকে মন্তব্য ঘরে মেনশন দিয়ে নেটিজেনদের উদ্দেশে জবাব দিলেন জেফার। লিখেছেন, ‘রাফসান, সবাই তোমাকে খুঁজছে!’

রাফসান মজা নেওয়ার বেলায় যেন আরেক ওস্তাদ। জেফারের সেই কমেন্টের উত্তরে লেখেন, ‘আমি ‘একান্ত’ সময় কাটাতে ব্যস্ত, সেটা সবাই জানে।’

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যাংককের একটি শপিং মলের ফুড শপের ভেতরে দেখা মেলে রাফসান ও জেফারের। সেখানে তারা পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিচ্ছিলেন। অনেক খোশমেজাজেই ছিলেন তারা দুজন। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। আর সে থেকেই সংবাদের শিরোনাম হন, আর নতুন করে শুরু হয় তাদের প্রেম চর্চা।

এদিকে শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেন নি। আবার এও শোনা যায়, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব। তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading