গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি
উত্তরদক্ষিণ। রবিবার (২৩ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০
ঘুষকাণ্ডে ইন্ডিয়ান ধনকুবের গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আহমেদাবাদে আদানিদের নিজ বাসভবনে এই নোটিশ পাঠায় নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। এতে বলা হয়, ২১ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে তাদের।
রবিবার (২৪ নভেম্বর) সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লাভজনক সৌরবিদ্যুতের চুক্তি সুরক্ষিত করার জন্য ইন্ডিয়ান কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার (২২,০০ কোটি টাকা) ঘুষ দেয়ার অভিযোগে তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তলব করা হয়েছে।
নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২১ নভেম্বর সমনের নোটিশটি পাঠিয়েছে। এতে বলা হয়, আগামী ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে। এই সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ইউডি/এবি

