শেরপুরে পীরের দরবারে ভাঙচুরের ঘটনায় থমথমে পরিস্থিতি

শেরপুরে পীরের দরবারে ভাঙচুরের ঘটনায় থমথমে পরিস্থিতি

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৫০

শেরপুর সদরের মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলার ঘটনায় একজনের মৃত্যুর জেরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর থেকেই সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। শহরের শেরীব্রিজ মোড়, কুসুমহাটি মোড় ও লছমনপুর এলাকায় বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা।

জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শেরপুর সদরের লছমনপুর গ্রামের মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয় জনতারা। কিন্তু পীরের সেই আস্তানা বন্ধ না করে শরিয়ত পরিপন্থি কর্মকাণ্ড চালাতে থাকে। গত ২৬ নভেম্বর ভোরে দোজা পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা ও দরবারের মুরিদদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দরবার বিরোধীপক্ষের হাফেজ উদ্দিনের অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ২৭ নভেম্বর সকালে মারা যান তিনি।

এদিকে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় স্থানীয় একটি কলেজ মাঠে নিহতের জানাজার পর কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ওই পীরের আস্তানায় হামলা চালায়। এসময় অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয় পীরের আস্তানা। পাশাপাশি পীরের বাড়িতে থাকা সব মালামাল লুটপাট করে জনতা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading