বাংলাদেশে ইন্ডিয়ান সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট

বাংলাদেশে ইন্ডিয়ান সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট

উত্তরদক্ষিণ। সোমবার (২ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০

বাংলাদেশে ইন্ডিয়ান সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, চলতি সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ২৯ ধারা মোতাবেক ইন্ডিয়ান সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া ইন্ডিয়ান চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুবসমাজ ধ্বংসের সম্মুখীন। তারা কোনো আইন মানছে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading