নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া

নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১১:৪৫

নামিবিয়ার ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে।

তিনি নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচিত হলেন। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন পান্দুলেনি ইতুলা। ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের এ নেতা নির্বাচনে প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭২ বছর বয়সী নান্দি প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে।

১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে।

নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসাবে নান্দি প্রেসিডেন্ট নির্বাচনে ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি নাদাইতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন।

তবে আইপিসি বলেছে, নির্বাচনী প্রক্রিয়াকে অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল তাই তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাবে।

ষাটের দশকে নান্দি যখন এসডব্লিউএপিওতে যোগ দেন, তখন দলটি স্বাধীনতার জন্য লড়ছিল। নামিবিয়ায় গণতান্ত্রিক যুগ শুরু হওয়ার পর নান্দি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অসংখ্য জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading