পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র করেছে বিগত সরকার: ড. মঈন খান

পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র করেছে বিগত সরকার: ড. মঈন খান

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৯:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিক্রিত করে ১৫ বছর শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতন কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।

সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading