স্মৃতিসৌধে ৮ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

স্মৃতিসৌধে ৮ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, আপডেট ০৯:০০

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।

রবিবার (৮ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিস টানিয়ে দেওয়া হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে ভিভিআইপির নিরাপত্তা এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় গণপূর্ত বিভাগ।

নোটিসে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading