‘জেড’ ক্যাটাগরির বিষয়ে যা জানাল বিএসইসি

‘জেড’ ক্যাটাগরির বিষয়ে যা জানাল বিএসইসি

উত্তরদক্ষিণ। সোমবার (৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

এতে বলা হয়, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও উক্ত লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগামীতেও দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

এ ধারাবাহিকতায় বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টার ফলশ্রুতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরি ‘জেড’ থেকে ‘এ’-তে উন্নীত হয়েছে। বিএসইসির তড়িৎ পদক্ষেপ এবং আন্তরিক প্রচেষ্টার ফলেই উক্ত তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সের বিষয়টির কার্যকর সমাধান সম্ভব হয়েছে।

একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও উক্ত লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ যেসকল কোম্পানি করবে না, সেসকল কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে বিএসইসি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading