শিরোপা জিতে দেশে ফিরলেন যুবা টাইগাররা

শিরোপা জিতে দেশে ফিরলেন যুবা টাইগাররা

উত্তরদক্ষিণ। সোমবার (৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫

দুবাই জয় করে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১১টায় পা রাখেন তারা।

আগের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়াকে নাস্তাবুদ করেছিল আজিজুল হাকিম তামিমের দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে দেশকে তারা এনে দিয়েছিল টানা দ্বিতীয় শিরোপা।

ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়াল। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার ১ বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে গত আসরে সেমিফাইনালে ইন্ডিয়া আর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল লাল সবুজরা।

এদিকে ইতোমধ্যে চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading