১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ায় ২০ বছরে কারাদণ্ড কিংবদন্তি ফুটবলারের
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৮:৩০
চীনের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি টাই। এক সময় তিনি ইংল্যান্ডের ক্লাবে খেলেছেন। তবে কিংবদন্তি এই ফুটবলারই এবার ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
চীনের সাবেক এই ফুটবলার এক সময় দেশটির জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। খেলোয়াড়ী জীবনে তিনি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনের মিডফিল্ডার হিসেবে।
ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি বিরোধী অভিযানে এনেমেছে চীনের সরকার। দুর্নীতি বিরোধী অভিযানে বেশ শক্ত অবস্থানই নিয়েছে দেশটি তারই প্রতবফলন লি টাইয়ের ২০ বছরের কারাদণ্ড।
লি টাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২২ সালের নভেম্বর থেকে। ৪৭ বছর বয়সী কিংবদন্তি এই ফুটবলার গত মার্চে আদালতে হাজির হয়ে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি। গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ কোটি ৯৪ লাখ টাকা) বেশি ঘুষ নেওয়ার অপরাধ স্বীকার করে দোষী সাব্যস্ত হন লি টাই।
লি টাই ছাড়াও চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) তিন সদস্যকে ঘুষের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। লি টাইয়ের দুর্নীতি নিয়ে বানানো এক তথ্যচিত্রে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।’
ইউডি/কেএস

