কারো হুমকিতে এ জাতি মাথা নত করবে না: রিজভী

কারো হুমকিতে এ জাতি মাথা নত করবে না: রিজভী

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৪:০০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। একটি স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারো হুমকিতে এ জাতি মাথা নত করবে না। কারো দাসত্ব আমরা মেনে নেব না।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এখনো আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্রগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলব তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক।

বিএনপির এ নেতা বলেন,পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সেই ব্রিটেন বলেন বা আমেরকিা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা।

এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, মাহবুবুল ইসলাম মাহবুব, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তাফা জামান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের রাকিবুল ইসলাম, নাছির উদ্দিন নাছিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading