ইন্ডিয়াকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা আমেরিকার
উত্তরদক্ষিণ। শনিবার (১৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২০:১০
ইন্ডিয়াকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করেছে আমেরিকার অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই)। এ তালিকায় ইন্ডিয়া ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।
আইসিই’র ‘অসহযোগী’ তালিকা এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।
আইসিই জানিয়েছে, ‘অসহযোগী’ তালিকায় থাকা দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে।
আইসিই’র তালিকা অনুযায়ী, আমেরিকা থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার অভিবাসীই ভারতীয়।
সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ইন্ডিয়াকে আমেরিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
যদিও অনেক ইন্ডিয়ান অভিবাসী আমেরিকায় তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছে। তবে এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। বৈধতার আবেদন নিষ্পত্তিতে দু-তিন বছর সময় লাগতে পারে।
ইউডি/এবি

