অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করলে ইউনূসও ছাড় পাবেন না: সারজিস

অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করলে ইউনূসও ছাড় পাবেন না: সারজিস

উত্তরদক্ষিণ। শনিবার (১৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানী করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেছেন, শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তবর্তী সরকার সবাইকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব, আমরা কারো অন্ধ দালাল না। আমরা কোনো ক্ষমতাপিপাসু না। বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে, কেউ এই অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন; এমনকি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলব না।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজশাহী শিল্পকলা একাডেমীতে জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী বিভাগে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

ছাত্র আন্দোলনের সময় রাজশাহী বিভাগে নিহত ৪৬ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

সারজিস আলমসহ প্রশাসনের কর্মকর্তারা সেসব পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন।

এর আগে বক্তব্যে সারজিস আলম বলেন, শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের বিচারের জন্য যদি লাশ কবর থেকে উত্তোলনের প্রয়োজন না হয়; তাহলে ২০২৪ এর গণঅভ্যুত্থানে খুনি হাসিনার হুকুমে এই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের জন্য সেই শহীদদের লাশ কেন তুলতে হবে?

এসময় তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading