বিজয় দিবসে রাজধানীতে তিন কনসার্ট

বিজয় দিবসে রাজধানীতে তিন কনসার্ট

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১০:৫০

৫৩ বছর আগে ১৯৭১ সালের এই ডিসেম্বরেই বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ঐতিহাসিক দিনটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এরমধ্যে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে।

দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। সেখানে পারফর্ম করবে জেমসসহ দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট।

সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকবে ।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পাশাপাশি বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading