স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম

স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০

হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তখনই হবে, যখন ভোট দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের হয়ে কাজ করবেন। এখন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন তিনি।

দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে বিশ্বাস করে, কারণ আজ পর্যন্ত বিএনপি কখনো জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করে নাই বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি কখনো পালিয়ে যায় নাই। সেজন্য মানুষ বিএনপিকে পছন্দ করে, সমর্থন করে। সেই সমর্থন ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা লালন করতে হবে। জনগণের এই আকাঙ্ক্ষা পূরণ করার প্রস্তুতি নিতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading