হাসান আরিফের নামাজে জানাজায় শরিক প্রধান উপদেষ্টা

হাসান আরিফের নামাজে জানাজায় শরিক প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:১০

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা নগরীর ধানমন্ডি ৭-এর মসজিদে এশা’র নামাজের পর উপদেষ্টা এ এফ হাসান আরিফের নামাজে জানাজায় শরিক হয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস উপদেষ্টা শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।

পরে তিনি প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে নগরীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স ছিল ৮৫ বছর।

তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading