মহাকালের পাতায় লেখা থাকবে হাসান আরিফের কীর্তি

মহাকালের পাতায় লেখা থাকবে হাসান আরিফের কীর্তি

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৭:৪০

একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন এ এফ হাসান আরিফ। শিশুর মতো সরল ব্যবহার ছিল তার। যত রকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন, তিনি হাজির হয়েছেন তার সমাধানে।

রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের কর্মজীবনের স্মৃতিচারণ করতে আয়োজিত স্মরণসভায় আলোচকরা এসব কথাগুলো বলেন।

বক্তারা বলেন, হাসান আরিফের মৃত্যুতে মন্ত্রণালয় হারিয়েছে যোগ্যতম অভিভাবককে, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। জাতি হারিয়েছে আদর্শবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মহাকালের পাতায় তার কীর্তি লেখা রবে অমলিন।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বক্তব্য রাখেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, আব্দুন নাসের খান, আনিসুর রহমান, বিএসএল এমডি মাহবুবুর রহমান ভূঞা, বাংলাদেশ বিমানের এমডি ড. মো. শফিকুর রহমান প্রমুখ।

স্মরণ সভার শুরুতে হাসান আরিফের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading