আগামীকাল দেশে পৌঁছাবে ইন্ডিয়া থেকে আমদানিকৃত চালের প্রথম চালান 

আগামীকাল দেশে পৌঁছাবে ইন্ডিয়া থেকে আমদানিকৃত চালের প্রথম চালান 
চাল_উত্তরদক্ষিণ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৬:১০

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইন্ডিয়া থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে MV.TANAIS DREAM জাহাজটি আগামীকাল ভোর ৫.৩০ এ চট্টগ্রাম বন্দরের পৌঁছাবে। 

এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইন্ডিয়া থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ১১ নভেম্বর ২০২৪ইং তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানিকৃত সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading