৭২ আরোহী নিয়ে রাশিয়াগামী উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত

৭২ আরোহী নিয়ে রাশিয়াগামী উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৫:৫০

আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশে গমনকারী একটি এমব্রেয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি ৬৭ জন যাত্রী ও পাঁচ জন ক্রুসহ বিধ্বস্ত হয়। বিমানের ১২ জন জীবিত আছেন বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাজাখস্তানের কর্মকর্তারা বলছেন, অন্তত ছয় জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

আজারবাইজানের বাকু থেকে যাত্রী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাইনিউজের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজের আগুন নেভানোর চেষ্টা করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।

সেখান থেকে অন্তত ছয় জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

কাজাখ সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন ওই উড়োজাহাজে। তবে স্কাই নিউজ লিখেছে, আরোহী ছিলেন ৭২ জন। আজারবাইজান এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো লিখেছে, বাকু থেকে গ্রজনির উদ্দেশ্যে ছেড়ে আসার পর কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সটি বিধ্বস্ত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading