সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ইন্ডিয়াকে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ইন্ডিয়াকে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৫:৪০

ইন্ডিয়ার প্রতি সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি সবসময়ই সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেয়ার নয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে রাতে হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরানের (রহ) মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading