পাবনায় ট্রাকচাপায় করিমনের ৩ যাত্রী নিহত, আহত ৫

পাবনায় ট্রাকচাপায় করিমনের ৩ যাত্রী নিহত, আহত ৫

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১১:২৫

পাবনার সাঁথিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দনপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং ৫ জন আহত হন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading