বছরের শেষ দিনের সকালে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

বছরের শেষ দিনের সকালে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৩:৪০

আজ বছরের শেষ দিনে বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ু দূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর ২০৬। অর্থাৎ ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বিশ্বে বায়ুদূষণে ২১০ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে চীনের উহান। এরপর আছে ভারতের দিল্লি, স্কোর ২০৯।

দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুমান ১১৭, রাজশাহীতে ১৭৪ আর খুলনায় ১৭২।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading