ঢামেক হাসপাতাল থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক হাসপাতাল থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৭:৫০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টা ও বিকেল সাড়ে ৩টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, দুপুরে হাসপাতালে নতুন ভবনের মর্গের পাশ থেকে আনুমানিক একদিনের এক নবজাতক ও বিকেলে জরুরি বিভাগের টয়লেটের পাশ থেকে আরও এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading