সুষ্ঠু নির্বাচনে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে হবে : সিইসি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, আপডেট ১২:৫০
সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্যভাবে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তিনি বলেছেন, ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি দূর করে ও ভোটার হওয়ার যোগ্য সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করতে হবে। যা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। এজন্য সকলকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। ভৌগলিক অবস্থার কারণে ভোটার তালিকা হালনাগাদ কর্মপরিকল্পনার সময়সূচি বিভিন্ন এলাকায় কম বেশি হতে পারে বলেও জানান তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে জাতির প্রত্যাশা অনুযায়ী কাজ করে নির্বাচন কমিশনের আস্থার সংকট দূর করতে হবে। নির্বাচন কমিশনকে শ্রদ্ধার আসনে বসাতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কমিশনের কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা সম্ভব হবে। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশ
ইউডি/কেএস

