সরকার জ্বালানি তেল নিয়ে নাটক করল: নাহিদ ইসলাম

সরকার জ্বালানি তেল নিয়ে নাটক করল: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:০৫

সংকট নেই বলে সরকার জ্বালানি তেল নিয়ে একটি নাটক করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (১৯ এপ্রিল) সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার একটি নাটক করল। তেল সংকট নেই; এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।’

এনসিপির সঙ্গে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির যুক্ত হওয়ার বিষয়ে নাহিদ বলেন, ‘আমাদের একটি বিস্তর ঐক্যের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে এই সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘আমরা কোন পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।’

চিফ হুইপের ব্যঙ্গ কার্টুন করার কারণে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা বাকস্বাধীনতা হরণ বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নেতারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর প্রয়োজনে এই মুহূর্তে সবার একীভূত হওয়া প্রয়োজন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading