আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চার প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চার প্রসিকিউটর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৪৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরও চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) বুধবার (১ জানুয়ারি) তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য চারজন আইনজীবীকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেওয়া হলো।

প্রসিকিউটররা হলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়), অ্যাডভোকেট সহিদুল ইসলাম সরদার, অ্যাডভোকেট ফারুক আহম্মদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা) এবং অ্যাডভোকেট হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়)। এই নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading