‘দানব’ হয়ে ফিরছেন মিম-রাজ

‘দানব’ হয়ে ফিরছেন মিম-রাজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:০০

আবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় আসছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এই দুজনকে পর্দায় দেখা যাবে ‘দানব’ সিনেমায়।

এর আগে, দুটি সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমায় তাদের রসায়নে মুগ্ধ হন দর্শকরা।

মিম-রাজের ‘দানব’ সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে। আগামী ঈদুল ফিতরে পর্দায় দেখা যাবে সিনেমাটি।

ঢালি ইন্ডাস্ট্রিতে রাজ-মিম জুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এমনকি রাজের সঙ্গ মিমের জুটিকে ভালোভাবে নেননি রাজের সাবেক স্ত্রী পরীমণি। মূলত এ কারণে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীর। তবে অতীতের সবকিছু পিছনে ফেলে আবারো এক হচ্ছেন এই জুটি। ‘দানব’ হতে যাচ্ছে এই জুটির তৃতীয় সিনেমা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading