জামায়াত আমিরের বক্তব্য ‘ইতিহাসের নির্মম রসিকতা’: রব

জামায়াত আমিরের বক্তব্য ‘ইতিহাসের নির্মম রসিকতা’: রব

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৩ জানুয়ারি), ২০২৪, আপডেট ২০:৩০

জামায়াতে ইসলামীকে ‘দেশপ্রেমিক’ বলে দলটির আমিরের দেওয়া বক্তব্য ‘ইতিহাসের নির্মম রসিকতা’ বলেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলকারী আসম আবদুর রব।

শুক্রবার (০৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জেএসডির সভাপতি রব বলেন, ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়।

গত ২৫ ডিসেম্বর রংপুরের পাগলাপীরে জামায়াতে ইসলামীর এক সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে– একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এ দুই শক্তিরই ক্ষতিসাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে।

তার ওই বক্তব্য ‘মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক’ মন্তব্য কর আসম আবদুর রব বিবৃতিতে বলেন, অন্যদের বীরত্ব লড়াই সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি প্রত্যক্ষ করেছে। এক জাতি এক নেতা এক দেশ- অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি।

“এবার ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সকল পক্ষকেই সতর্ক থাকতে হবে।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading