‘সেভেন সিস্টার্স রক্ষায়’ ইন্ডিয়া মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল: সারজিস

‘সেভেন সিস্টার্স রক্ষায়’ ইন্ডিয়া মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল: সারজিস

উত্তরদক্ষিণ। শনিবার (০৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২০:৪০

বাংলাদেশের মানুষের জন্য নয় বরং ‘সেভেন সিস্টার্স রক্ষ করতে’ ইন্ডিয়া একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, একাত্তরের আগে সংস্কৃতি, মতপার্থক্যসহ বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে ‘সেভেন সিস্টার্সে প্রায় বিদ্রোহ’ লেগে থাকত।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে এক গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগ সরকার পতনের সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এই মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম নগর শাখা আয়োজিত গোলটেবিল আলোচনার বিষয় ছিল ‘ইন্ডিয়ার রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’।

সেখানে সারজিস আলম বলেন, তরুণ প্রজন্মকে বুঝাতে হবে, যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সেভেন সিস্টার্সকে সেইভ করার জন্য কীভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।

“যখন ওই সেভেন সিস্টার্স সংলগ্ন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ইন্ডিয়া এই ভয় পেত যে, কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই।”

বাংলাদেশের তিন পাশে যেমন ইন্ডিয়া, তেমনি সে দেশটির একপাশে মিয়ানমার, উপরে নেপাল-ভুটান, পাশে চীন থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ইন্ডিয়ার মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে, এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হয়ে যাই।

ইন্ডিয়া নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বড় ‘হুমকির’ মুখে পড়ে দাবি করে তিনি বলেন, সেই ‘হুমকি’ একাত্তর থেকে শুরু করে চব্বিশের আগেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading