ন্যূনতম সম্মান থাকলে ফেলানীর চিকিৎসার ব্যবস্থা করত ইন্ডিয়া: নাগরিক কমিটি

ন্যূনতম সম্মান থাকলে ফেলানীর চিকিৎসার ব্যবস্থা করত ইন্ডিয়া: নাগরিক কমিটি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৫০

নানা ছুতোয় বাংলাদেশের নাগরিকদের হত্যা করে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের প্রতি দেশটির যদি ন্যূনতম সম্মান থাকত, তাহলে তারা ফেলানীকে নামিয়ে অন্তত চিকিৎসার ব্যবস্থা করত। কয়েক ঘণ্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখত না।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ‘ফেলানী দিবসে সীমান্তে হত্যা ও ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে’ বক্তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগরের বিভিন্ন থানা এ আয়োজন করে। এতে তারা ইন্ডিয়াবিরোধী একাধিক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে মারে বিএসএফ। সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলেছিল তার লাশ।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমাদের সীমান্তের সংকট স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি। ইন্ডিয়াকে বলব, আপনারা নীতি পাল্টান, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ুন। না হয় ভবিষ্যতে আপনাদের পস্তাতে হবে। তবে আরেকবার বাংলাদেশের মানুষের ওপর বন্দুক ধরলে মানুষও সে বন্দুক চুরমার করে দেবে।

নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান বলেন, প্রতি বছর আমরা দাঁড়াই, প্রতিবাদ করি। কিন্তু বিচার হয় না। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব, আপনারা ইন্ডিয়ার কাছে সীমান্ত হত্যার বিচার চাইবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading