বিগত সরকারকে ক্ষমা করার আপনারা কে, প্রশ্ন ফারুকের

বিগত সরকারকে ক্ষমা করার আপনারা কে, প্রশ্ন ফারুকের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিগত সরকারকে (আওয়ামী লীগ) অনেক দল ক্ষমা করেছে, তাদের বলতে চাই আপনারা কারা ক্ষমা করার? মিত্র ছিলেন, শত্রু হবেন না। এদিকে দলটির সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পরে, নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিকদল এর সাথে যুক্ত হয়েছে। এদের কথার সাথে কাজের কোনো মিল নেই।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিগত সরকারকে অনেক দল ক্ষমা করেছে, তাদের বলতে চাই আপনারা কারা ক্ষমা করার? নতুন চাঁদাবাজ দলকে ক্ষমতায় আনা যাবে না। মিত্র ছিলেন শত্রু হবেন না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, এ সরকারের প্রতি বিশ্বাস আছে আমাদের, সমর্থন করেছি আমরা। তাই নির্বাচন চাই।

ড. ইউনূস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীরা বসে আছে, সেটা বের করতে পারেন না-এ সময় সচিবালয়ে কেন আগুন এসব উত্তর পেতে দেরি কেন এমন প্রশ্ন তোলেন জয়নুল আবদিন ফারুক।

এদিকে একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পরে, নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিকদল এর সাথে যুক্ত হয়েছে। এদের কথার সাথে কোনো মিল নেই।

যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া দরকার, এদের ক্ষমা করলে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৭২ এর সংবিধান বাতিলের কথা যারা বলেন তারা বাংলাদেশের সৃষ্টিকে অস্বীকার করে।

দ্রুত নির্বাচন দিন। বিএনপি ক্ষমতায় না আসলে কে আসবে? বিএনপিকে ক্ষমতায় না আসতে দেয়ার জন্য ষড়যন্ত্র করছে। দেশে কুলাঙ্গারদের-স্বাধীনতা বিরোধীদের দেশে জায়গা হবে না বলেও জানান তিনি।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading