বিএনপির নতুন কমিটি ঘোষণা রাজশাহী নগরের ৭ থানায়

বিএনপির নতুন কমিটি ঘোষণা রাজশাহী নগরের ৭ থানায়

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৬:২০

রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত সাতটি বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটিগুলোয় আহ্বায়ক ও সদস্য সচিবসহ রাখা হয়েছে ৩৫ জনকে।

ঘোষিত কমিটি অনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম নিপু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন আলাউদ্দিন।

অপরদিকে, বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক হয়েছেন শামশুল হোসেন মিলু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শরিফ আলীকে। আর সদস্য সচিব হয়েছেন বজলুজ্জামান মহন।

নগরীর মতিহার থানায় আহ্বায়ক মনোনীত হয়েছেন একরাম আলী। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইফতিয়ার মাহমুদ বাবুকে। আর সদস্য সচিব হয়েছেন আল মুমন বাবু।

রাজপাড়া থানার বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান মিজান। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব করা হয়েছে আমিনুল ইসলামকে।

অন্যদিকে, শাহমুখদুম থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সুমন সরদার। এ থানায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহিদ হাসান এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন নাসিম খান।

চন্দ্রিমা থানার নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি। এ থানা বিএনপির নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন টিপু সুলতান এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন মনিরুল ইসলাম জনি।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু আলম খান উজ্জলকে। আর সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ বলেন, “এসব থানায় আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading