৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা

৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:৫০

সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

মহার্ঘ ভাতা ঘোষণার পরও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ৫ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, অনুমান করে এটা বলা ঠিক না। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading