১২২ কোটি টাকায় ক্লাবের মালিক হচ্ছেন ব্রাজিল তারকা!

১২২ কোটি টাকায় ক্লাবের মালিক হচ্ছেন ব্রাজিল তারকা!

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:২০

জাতীয় দলে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও, রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সময়টা দারুণ কাটছে ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। গত বছর ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবার খবর, পর্তুগিজ ক্লাবের মালিকানা কিনতে চলেছেন ২৪ বর্ষী ভিনি।

ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পর্তুগালে দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়াস। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি। ভিনি ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন, সেটাও নিশ্চিত করে জানা যায়নি।

তবে আমেরিকার ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলভেরকা ক্লাব কেনার বিষয়ে আলোচনা করছেন ভিনি। দ্বিতীয় বিভাগ লিগে পয়েন্ট টেবিলের আটে আছে আলভেরকা। তবে দুই পক্ষের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ক্লাবটি কিনতে ভিনি নাকি ১ কোটি ২ লাখ ৫০ হাজার ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি ৫৫ লাখ টাকা) প্রস্তাব রেখেছেন আলোচনার টেবিলে।

এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও, যার বড় দুটি উদাহরণ হলেন কাইলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে। এমবাপে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়াস।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে ভিনিসিয়ুস এখন রিয়ালের সঙ্গে সৌদি আরবে। সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। জেদ্দায় রোববার রাত একটায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading