উর্বশীর নাচের ভঙ্গি নিয়ে ব্যাপক সমালোচনা

উর্বশীর নাচের ভঙ্গি নিয়ে ব্যাপক সমালোচনা

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, আপডেট ১১:২০

‘ডাকু মহারাজ’ সিনেমায় ‘দাবিডি দিবিডি’ শিরোনামের একটি গানে পারফর্ম করে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার নাচের ভঙ্গিকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়েছেন অনেকেই। গানটি নিয়ে সমালোচনার অন্যতম কারণ নন্দমুরি বালাকৃষ্ণ। ৬৪ বছর বয়সী এই তারকার সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খানের মন্তব্য। উর্বশীর সিনেমাকে নীল সিনেমার সঙ্গে তুলনা করেছেন কমল। আর এতেই চটেছেন অভিনেত্রী। দিয়েছেন পাল্টা উত্তর।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা থাকা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল সিনেমা তৈরি করতে পারেন তো!’’ কমলের এমন মন্তব্য হেলায় উড়িয়ে দেননি নায়িকা। তিনি পাল্টা জবাবে লিখেছেন, ‘‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারাও অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন। প্রকৃত ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’’

এদিকে কমল আর খানই শুধু নয় উর্বশীর নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলেছেন, ‘‘এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।” আরেক নেটিজেন লিখেছেন, ‘‘অশালীন নাচ দেখিয়ে কি সিনেমার অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় সিনেমার প্রচার হচ্ছে। হচ্ছে।” কেউ কেউ দাবি করেছেন, যেকোন অভিনেত্রীর জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

উল্লেখ্য, তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে উর্বশীকে। এই সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ববি দেওল। ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading