কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ২৫

কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ২৫

উত্তরদক্ষিণ। রবিবার (১২ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:১০

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান।

আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল এবং চয়জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মমিনুল জানান, সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই বিকালে স্কুল মাঠে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এ ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপি নেতারা একে অপরকে দোষারূপ করেছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading