এক যুগ ধরে যেভাবে নির্যাতন হতো, এনসিটিবির সামনে তারই মহড়া: হাসনাত

এক যুগ ধরে যেভাবে নির্যাতন হতো, এনসিটিবির সামনে তারই মহড়া: হাসনাত

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:৩০

গত এক যুগ ধরে যেভাবে নির্যাতন করা হতো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে তারই মহড়া দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিবির সামনে নিরীহ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত বলেন, বাঙালি বাঙালি স্লোগান দিয়ে, বাঙালি ছাড়া অন্য জাতিসত্ত্বার লোকদের অস্বীকার করার চেষ্টা চব্বিশের গণ-অভ্যুত্থানে থামিয়ে দেয়া হয়েছে। পরিচয় যাই হোক যারা হামলায় অংশগ্রহণ করেছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে জাতিগত বিভাজনকে ব্যবহার করে দেশকে বিভক্ত ষড়যন্ত্র চলছে অভিযোগ করে হাসনাত আরও বলেন, তারা চায় বিভাজন, আমরা থাকবো ঐক্যবদ্ধ। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাহাত্তরের মুজিববাদী সংবিধান সরাতে না পারলে অন্যান্য জাতিসত্ত্বার মানুষের রক্ত ঝরতেই থাকবে। মুজিববাদী সংবিধানে পাহাড়ের ভাই-বোনদের স্থান দেয়া হয়নি। এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যহত রাখার আহ্বান জানাচ্ছি।

বিদেশি কোনো চক্রান্তে পা না দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যারা লাশের রাজনীতি করতে চায়, তারা এই রাজনীতি থেকে সরে আসুন। পাহাড় ও সমতলের সবাইকে রাজপথে থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading