আমেরিকায় নিজেদের কার্যক্রম পুরোপুরি বন্ধের পরিকল্পনা টিকটকের

আমেরিকায় নিজেদের কার্যক্রম পুরোপুরি বন্ধের পরিকল্পনা টিকটকের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০০

আমেরিকার আইনপ্রণেতাদের আরোপিত নিষেধাজ্ঞা যদি আগামী রোববার কার্যকর হয় তাহলে দেশটিতে নিজেদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে টিকটক।

আমেরিকার ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী আছেন। ধারণা করা হচ্ছিল, নিষেধাজ্ঞা কার্যকরের পর এসব ব্যবহারকারী টিকটক ব্যবহারের সুযোগ পেতে থাকবেন। তবে প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম পুরোপুরি বন্ধের দিকে এগোচ্ছে বলে বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আমেরিকার আইনপ্রণেতারা টিকটককে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছেন। তারা টিকটককে এই সময়ের মধ্যে চীনের পেরেন্ট কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন।

যদিও এই নিষেধাজ্ঞায় অ্যাপ স্টোরগুলোকে তাদের সাইট থেকে টিকটক এবং ক্লাউড প্রোভাইডারদের আমেরিকার ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ বন্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু টিকটক সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৯ জানুয়ারির পর আমেরিকার টিকটক ব্যবহারকারীরা যখন অ্যাপসটিতে প্রবেশের চেষ্টা করবেন তখন তাদের নিষেধাজ্ঞার বিষয়টি প্রদর্শন করা হবে। সঙ্গে নিজেদের তথ্য ডাউনলোড করার সুযোগও পাবেন তারা।

আইনপ্রণেতাদের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল টিকটক। কিন্তু আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বহাল রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে মতামত দিয়েছেন। আগামী সোমবার (২০ জানুয়ারি) তিনি শপথ নেবেন। এখন সেদিন থেকেই এটি বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: এএফপি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading