জুলাই ঘোষণাপত্র তৈরিতে ‘তাড়াহুড়ো’ চায় না দলগুলো

জুলাই ঘোষণাপত্র তৈরিতে ‘তাড়াহুড়ো’ চায় না দলগুলো

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:২০

জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে গিয়ে ‘তাড়াহুড়ো’ ও ’যেনতেন’ প্রক্রিয়ায় যাতে তা করা না হয় সেদিকে খেয়াল রাখতে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলোর দিক থেকে পরামর্শ এসেছে।

ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই-অগাস্টের গণ আন্দোলন নিয়ে এ ঘোষণাপত্র তৈরির দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে দলগুলোর প্রতিনিধিরা ঐকমত্যের ভিত্তিতে তা প্রণয়নের তাগিদও দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক থেকে বেরিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এমনটিই বলেছেন।

তবে ঘোষণাপত্র প্রকাশের দাবি তোলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ নিয়ে মতামত নিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সময়ক্ষেপণের বিষয়ে লক্ষ রাখতে বলেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যদিও আমরা ১৫ জানুয়ারি মধ্যে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম। সরকারকে সেভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরও তারা যে উদ্যোগ গ্রহণ করছে তার জন্য সাধুবাদ জানিয়েছি।

“গণঅভ্যুত্থানের অংশীজন মিলে আমরা ঐক্যমতে পৌছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের অংশীজন ও সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটা এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আলোচনা করব জুলাই ঘোষণাপত্রে কী কী থাকবে, যা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে আসা ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে।”

এদিন বিকাল সোয়া ৪টায় এ বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যাতে বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল ও সংগঠনের ২৭ জন প্রতিনিধি অংশ নেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading