পাটুরিয়া-আরিচা নৌপথে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-আরিচা নৌপথে ফেরি চলাচল শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১১:১৫

পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটে প্রায় ৬ ঘণ্টা পরে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে আরিচা-কাজিরহাট এবং সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়ার নৌপথের কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৫টি ফেরি এবং আরিচা-কাজিরহাটে ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই অপেক্ষমাণ সব যানবাহন নদী পার হয়ে যাবে। ঘাট এলাকায় পারাপারের জন্য কোনো যানবাহনকে অপেক্ষায় থাকতে হবে না।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে আরিচা-কাজিরহাট ও ভোর ৫টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়ার নৌপথ ঘন কুয়াশায় অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখেন ঘাট কর্তৃপক্ষ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading