নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৭:০০

নরসিংদীতে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ছয়টায় জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদম তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ট্রাকচালক শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাসচালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাস, ট্রাকের চালক ও যাত্রাসহ আট জন।

পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকচালক সালাউদ্দিন ও বাসচালক আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও বাসের আরও ছয় যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading