মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:৩০

মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য আসন না বাড়িয়ে পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার। আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। এ কাজ সরকারি মেডিকেল কলেজ দিয়েই শুরু করা হবে।

মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, মান রক্ষায় প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে।

এসময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সব অংশীজন পূর্ণ তৎপর ছিলেন বলে জানান নূরজাহান বেগম। তিনি বলেন, প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া প্রশ্নফাঁসের খবরকে গুজব বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading