সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:০৫
বিপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত মোট ৬ ম্যাচে ২ জয়ে টেবিলের ৫ নম্বরে আছে দলটি। আরিফুল হকের দল সফলতা পায়নি সিলেট পর্বেও। নিজেদের ঘরের মাঠে ৫ ম্যাচ খেলে হেরেছে ৩টিতেই। সিলেট আজ মাঠে নামবে দুর্বার রাজশাহীর বিপক্ষে।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়।
পয়েন্ট টেবিলে রাজশাহীর অবস্থান সিলেটেরও নিচে। বিজয়-তাসকিন আহমেদরা খেলেছেন ৬ ম্যাচ। তবে জয় পেয়েছেন কেবল ২টিতে। ৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান তালিকার ছয়ে। দুই দলের পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকার কারণে এগিয়ে আছে সিলেটই।
ইউডি/এআর

