হাজারীবাগে আগুন লাগা ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস

হাজারীবাগে আগুন লাগা ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ১৮:৫০

রাজধানীর হাজারীবাগে আগুন লাগা ফনিক্স ট্যানারি ভবনটি জরাজীর্ণ ও অনেক পুরাতন। এরআগে একাধিকবার ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাড়াতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, হাজারীবাগের ফনিক্স ট্যানারি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ভবনটিতে বেশির ভাগই দাহ্য পদার্থ ছিল। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ভবনটি পুরাতন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা ছিল না। অগ্নিনির্বাপন ব্যবস্থা বাড়াতে একাধিকবার এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। ভবনটি খুবই পুরাতন, যারফলে এখানে কোনও ধরনের কাজ করা যাবে কিনা, তা তদন্তে করে দেখতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading