অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ

অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৭ জানুয়ারি), ২০২৪, আপডেট ১৯:১০

শেখ হাসিনার আমলে গুমকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে একশোটির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫ শীর্ষক ৫৪৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় ঘটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয়। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

ছাত্র-জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে, আন্তর্জাতিক সহায়তা ও গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এই অগ্রগতি স্থায়ী নাও হতে পারে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading