কৌশলগত চুক্তি স্বাক্ষর করতে রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট

কৌশলগত চুক্তি স্বাক্ষর করতে রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৯:৫০

রাশিয়া সফর শুরু করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই সফরে ২০ বছর মেয়াদি ঘনিষ্ঠ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করবে ইরান ও রাশিয়া।

রয়টার্সের প্রতিবেদন মতে, শুক্রবার (১৭ জানুয়ারি) বিশেষ এক ফ্রাইটে মস্কো পৌঁছান ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর কৌশলগত চুক্তি সই হবে যা পশ্চিমা দেশগুলোকে ক্ষুব্ধ করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় আসার পর এটা পেজেশকিয়ানের প্রথম ক্রেমলিন সফর। চুক্তি স্বাক্ষরের আগে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে পুতিনের সাথে আলোচনা করবেন।

এ সফর নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত’ করবে। ক্রেমলিন গত সোমবার (১৩ জানুয়ারি) এক ঘোষণায় জানায়, ইরানের প্রেসিডেন্টের রাশিয়া সফরকালে একটি চুক্তি সই হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ হবে।

ইরানের রাশিয়া বিশেষজ্ঞ এবং প্রখ্যাত রাজনৈতিক বিজ্ঞানী অধ্যাপক রুহুল্লাহ মুদাব্বির বলেছেন, নতুন চুক্তি শুধু দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে না, বরং তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। এই চুক্তিতে উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading